শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

রাজাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

[print_bangla]

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর-২০২৬) সকাল ১০ ঘটিকায় রাজাপুর শ্রী শ্রী কেন্দ্রীয় হরিসভা মন্দিরে জমকালো আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে রাজাপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ বাবু সুজন বিশ্বাস, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ জহিরুল হক সোহেল ও বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক বিশ্লেষক ওয়াসিম আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রতন দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক বাবু গোপাল কর্মকার।
অতিথিরা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের মধ্যে সাম্য, সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন। শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

০৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top