রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ২২শে ভাদ্র, ১৪৩৩

আনোয়ারা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত

[print_bangla]

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

শনিবার(৫ সেপ্টেম্বর )সকালে নবগঠিত কমিটি স্থানীয় সংসদ সদস্যের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক নির্মল কান্তি শীল, সদস্য সচিব অজয় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অজিত আইচ ও রাহুল ধর, সদস্য কাঞ্চন সুশীল, রিপন নাথ, অশোক বৈদ্য, জহরলাল সিকদার এবং পরৈকোড়া ইউনিয়নের সভাপতি কাজল মিত্রসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ বিষয়ে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, “আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সব ধরনের সহযোগিতা করা হবে। আনোয়ারার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। পূজা উদযাপনে আয়োজকদের যেকোনো প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সর্বাত্মক সহায়তা দেওয়ার চেষ্টা করব।”

উল্লেখ্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার নির্দেশনায় সম্প্রতি আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে নির্মল কান্তি শীলকে আহ্বায়ক এবং অজয় চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে। আগামী শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ কমিটি কাজ করবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আনোয়ারা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির এমপি'র সাথে সৌজন্য সাক্ষাত

০৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top