
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ-এর অধ্যক্ষ প্রফেসর মো. শাহাদত হোসেন ‘অধ্যক্ষ’ পদে পদোন্নতি লাভ করায় তাঁর সম্মানে এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ-এর উদ্যোগে এক শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান,
শুক্রবার( ৪ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৫ ঘটিকায় রাজধানীর এএসডাব্লিউ মেগা ফুড পার্ক, ইসিবি চত্বর, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ARLCB এর সহ-সভাপতি প্রকৌশলী মো. মঞ্জুরুল আলম রিপন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনপ্রিয় বেতার শ্রোতা আলো আহমেদ।
অভিনন্দন বার্তায় সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, প্রফেসর মো. শাহাদত হোসেনের এই পদোন্নতি তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, দক্ষতা ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি। তাঁর মেধা, প্রজ্ঞা ও কর্মদক্ষতার মাধ্যমে সুনামগঞ্জ সরকারি কলেজ তথা দেশের শিক্ষা অঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করা হয়।
বক্তব্য রাখেন ARLCB এর সম্পাদক সোহেল রানা হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক এ টি এম আতাউর রহমান রঞ্জু, বাংলাদেশ বেতারের প্রযোজনা সহকারী এম সবুজ মাহমুদ, প্রমূখ।
৫/৯/২০২৬