
রাজু রহমান স্টাফ রিপোর্টার
সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সালাম গফফার ছন্দ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতিন, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম মিঠু, কার্য নির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম, সেলিম আহমেদ, মোফাজ্জল হোসেন রাজু, মামুনুর রশিদ, ইসমাইল হোসেন ও হুমায়ন কবির মিরাজ প্রমুখ। সভায় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র তুলে ধরতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।