রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ২২শে ভাদ্র, ১৪৩৩

বিজ্ঞান অলিম্পিয়াড ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট ২৯২৬ জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

[print_bangla]

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

বিজ্ঞানমনস্ক, দক্ষ ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে ময়মনসিংহ জেলা প্রশাসন, এর আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট–২০২৬’-এর জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ ০৫ সেপ্টেম্বর শনিবার সকালে স্থানীয় প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলার ১৪টি উপজেলা থেকে আগত জুনিয়র (৮ম–১০ম) ও সিনিয়র (একাদশ–দ্বাদশ) গ্রুপের সেরা ০৫ জন করে প্রতিযোগী এ চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর জাতীয় সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, এমপি, । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ময়মনসিংহ এবং মোঃ আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ফেরদৌস সাগর, সাধারণ সম্পাদক, বোসন সাইন্স ক্লাব, ময়মনসিংহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।

প্রতিযোগিতা শেষে জুনিয়র ও সিনিয়র -উভয় গ্রুপের সেরা পাঁচজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি বিজ্ঞানচর্চার সঙ্গে পরিবেশ সচেতনতার সমন্বয় ঘটাতে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

জেলা প্রশাসনের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞান অলিম্পিয়াড ডিসি'স সায়েন্স ট্যালেন্ট হান্ট ২৯২৬ জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

০৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top