
শহিদুল ইসলাম
দাউদকান্দি মডেল থানায় জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে
গত দুই মাসেই ব্যাপক সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার, দাউদকান্দি সার্কেলের দিক নির্দেশনায় দাউদকান্দি মডেল থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের কঠোর পরিশ্রমের ফলে ০৫/০৯/২০২৬ তারিখ পর্যন্ত (দুই মাস) নিম্নে বর্ণিত মাদক ও অস্ত্র উদ্ধার, ডাকাত, ছিনতাই, চোর,নিয়মিত মামলায গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী গ্রেফতার করা হয়।। সর্বমোট উদ্ধার-
১) ১,২৪,৯৬৬ (এক লাখ চব্বিশ হাজার নয় শত ছিষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট,
২) ৭২৭ (সাত শত সাতাশ) কেজি ৪০০ গ্রাম গাঁজা,
৩) ১৫৭৫ (পনের শত পঁচাত্তর) বোতল ফেয়ারডি সিরাপ,
৪) ১২০১ (বার শত এক) বোতল স্কাফ সিরাপ,
৫) ০৬ (ছয়) বোতল বোটকা,
৬) ০২ (দুই) টি বিদেশী পিস্তল ও ০৫ (পাচ) রাউন্ড গুলি,
৭) মাদক মামলায় আসামী গ্রেফতার- ৫৮ জন,
৮) গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার- ৯৪ জন, ৯) ডাকাত গ্রেফতার-৫৬ জন,
১০) ছিনতাইকারী/ চোর গ্রেফতার-২৮ জন,
১১) অন্যান্য মামলায় গ্রেফতার- ৭৫ জন সহ সর্বমোট-২৮৬ জন গ্রেফতার করা হয়।