
মেসার্স আজিম খাঁন ট্রেডার্স: এক স্বপ্নদর্শী তরুণ উদ্যোক্তার সফলতার গল্প এবং জনসেবার অনন্য দৃষ্টান্ত
মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
কক্সবাজারের ঝিলংজা খরুলিয়া এলাকার মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছেন তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী আজিম খাঁন। ব্যবসা কেবল মুনাফা অর্জনের মাধ্যম নয়, বরং এটি মানুষের সেবা করার একটি পবিত্র ক্ষেত্র এই স্লোগানকে সামনে রেখে তিনি গড়ে তুলেছেন একাধিক সফল প্রতিষ্ঠান।
ব্যবসায়িক সফলতার পাশাপাশি সততা, আন্তরিকতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেন তিনি।
খরুলিয়া বাজারসংলগ্ন মহাসড়কের পাশেই অবস্থিত তাঁর অন্যতম প্রধান প্রতিষ্ঠান মেসার্স আজিম খাঁন ট্রেডার্স। এলাকার মানুষের দোরগোড়ায় নিত্যপ্রয়োজনীয় সকল মুদি মালামাল পাইকারি ও খুচরা মূল্যে সুলভে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে এই প্রতিষ্ঠানটি বর্তমানে স্থানীয় জনগণের আস্থা ও ভরসার প্রতীকে পরিণত হয়েছে। ভোরের আলো ফোটার পর থেকেই সাধারণ ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই আধুনিক ও ব্যতিক্রমী ব্যবসায়িক প্রতিষ্ঠানটি।
নিজের ব্যবসায়িক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে আজিম খাঁন জানান, সেবামূলক কাজের পাশাপাশি মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের স্বপ্ন বাস্তবায়নে তিনি সর্বদা বদ্ধপরিকর। খরুলিয়াবাসীসহ সর্বস্তরের মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই হাত বাড়ালেই সংসারের নিত্যপ্রয়োজনীয় মুদি সামগ্রী সহজেই সংগ্রহ করতে পারেন, সেটাই তাঁর প্রধান লক্ষ্য। ক্রেতাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে তিনি সবসময় পণ্যের গুণগত মান বজায় রাখার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছেন।
শুধু মুদি ব্যবসার মধ্যেই তাঁর উদ্যোক্তা সত্তা সীমাবদ্ধ নয়। মেসার্স আজিম খাঁন ট্রেডার্সের পাশাপাশি তিনি সফলভাবে পরিচালনা করছেন আজিম খাঁন এন্টারপ্রাইজ এবং খাঁন পোল্ট্রি ফিড সেন্টার। বহুমুখী এই ব্যবসাগুলোর মাধ্যমে তিনি স্থানীয় অর্থনীতিতে এক ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এলাকার বেকারত্ব দূরীকরণেও অবদান রাখছেন। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে মিলছে সাশ্রয়ী মূল্যে সেরা মানের পণ্য, যা সাধারণ ক্রেতাদের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলেছে।
ব্যবসায়িক সফলতার পাশাপাশি এলাকার নানা সামাজিক উন্নয়নমূলক ও মানবিক কাজেও আজিম খাঁনের রয়েছে সক্রিয় অংশগ্রহণ। এলাকার যেকোনো সংকটে বা সামাজিক উদ্যোগে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তাঁর এই নিরলস সমাজসেবা ও অমায়িক ব্যবহারের কারণে তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
গ্রাহকসেবা, সততা এবং ব্যবসার সঠিক গুণগত মানের চমৎকার মেলবন্ধন ঘটিয়ে তিনি আজ স্থানীয় জনগণের মাঝে আস্থার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সবার আন্তরিক ভালোবাসা ও দোয়ার মাধ্যমে তাঁর এই ব্যবসাকে এবং জনকল্যাণমূলক কাজগুলোকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন এই তরুণ উদ্যোক্তা।
আজিম খাঁন সকলের কাছে দোয়া চেয়ে বলেন খরুলিয়াবাসীর জীবনযাত্রাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে মেসার্স আজিম খাঁন ট্রেডার্স সবসময় আপনাদের সেবায় নিয়োজিত রয়েছেন।