রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ২২শে ভাদ্র, ১৪৩৩

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

রাজশাহী মহানগরীতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত এ ফাইনাল খেলাকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো শরিফুল ইসলাম।
জমজমাট ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সুস্থ প্রতিযোগিতার চেতনায় উদ্বুদ্ধ করে। এমন আয়োজন রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে-এমনটাই প্রত্যাশা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'র ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

০৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top