বুধবার ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ২৫শে ভাদ্র, ১৪৩৩

কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ১৫০ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপসহ;আটক-১

[print_bangla]

এম এ রশীদ:

সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫০ বোতল অবৈধ ভারতীয় ‘এস্কাফ’ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. তৈয়ব আলী (৩৬)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কাটালবাড়ী উত্তরপাড়া এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শীতলপাড়া এলাকায় কাইয়ুম মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনির নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর ) বিকেল ৫টার দিকে উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়নের দয়ারবাজার সাকিনস্থ দয়ারবাজার সিএনজি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশের প্রেস রিলিজে বলা হয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ১৫০ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপসহ;আটক-১

০৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top