শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ২৮শে ভাদ্র, ১৪৩৩

ধুনটে শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বগুড়ার ধুনটে শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং শহিদ আব্দুল মালেকের শাহাদাত বরণ কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান স্থানীয় মাদ্রাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় স্থানীয় মাদ্রাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেছেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে। মানুষ কষ্ট পাচ্ছে। আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করছি। কিন্তু সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।

জামায়াতের আমিরের আগমন উপলক্ষে মাদ্রাসা মাঠে সকাল থেকেই বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। মানিকপোটল গ্রামে পৌঁছালে স্থানীয় লোকজন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় ডা. শফিকুর রহমান হাত নেড়ে উপস্থিত মানুষের অভিবাদনের জবাব দেন।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম ও সেক্রেটারী আব্দুল করিম সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ শহীদ আব্দুল মালেক ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামী ছাত্র আন্দোলনে শহীদ হন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি উপজেলার মানিকপোটল গ্রামে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

১২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top