
স্টাফ রিপোর্টোর: নানা আয়োজনে বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে.এম ছোলায়মান হোসেন। ধুনট সরকারি ডিগ্রি কলেজের সাংস্কৃতিক কমিটির আহবায়ক প্রভাষক আব্দুল আজীজ এর সভাপতিত্বে বেলা সাড়ে ১১ টায় অনার্স ভবন হলরুমে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কলেজের নানা বর্ষের শিক্ষার্থীগণ নজরুলের গান, গানের সাথে নাচ, আবৃত্তি, অভিনয় ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, সাংস্কৃতিক কমিটির সদস্য লাইব্রেরিয়ান জান্নাতুল ফেরদৌস রিতা। ইংরেজি বিভাগের প্রভাষক আবু জাফর ও কুদরত কামেনীর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে ছাত্র শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে নজরুলের জীবন ও কর্মের উপর নানা আলোচনা করেন ও সঙ্গীত পরিবেশন করেন।

সঙ্গীত পরিচালনা করেন কলেজের খন্ডকালিন শিক্ষক সহকারী অধ্যাপক আবদুল জলিল । সহযোগিতা করেন সঞ্জীব রাজ। অনুষ্ঠানে ধুনট কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন সহ অন্যরাও অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এ/ জে