মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ৩১শে ভাদ্র, ১৪৩৩

বগুড়ার ধুনটে ডিজিটাল মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম মানাস মিডিয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন

[print_bangla]

ফয়সাল. স্টাফ রিপোর্টার:

যা দেখি, তাই বলি… এই প্রত্যয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ার ধুনটে ডিজিটাল মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম মানাস মিডিয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর মানাস মিডিয়া পরিবারের পরিচিতি, কেক কর্তন, মানাস মিডিয়া ডট কম (নিউজ পোর্টাল) ও ইউটিউব চ্যানেলের উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানাস মিডিয়ার সম্পাদক ও প্রকাশক রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী, ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ছোলায়মান হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনসুর আহমেদ পাশা, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম।

মানাস মিডিয়ার সহ-সম্পাদক নাহিদ হাসান রবিন ও মানাস মিডিয়া প্রতিবেদক রোদেলা তানজিম নিধির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, দৈনিক সমকালের উত্তরাঞ্চল প্রধান সাংবাদিক লিমন বাসার, চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার ফরহাদুজ্জামান শাহী, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, মানাস মিডিয়ার নির্বাহী সম্পাদক আশিক আহমেদ, শিক্ষক বিকাশ চন্দ্র সাহা, মাহবুবা তানবীন সীমা ও জান্নাতুল ফেরদৌস।

এ সময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য তুলে ধরা এবং মানুষের কথা বলার প্রত্যয়ে মানাস মিডিয়া ইতোমধ্যে পাঠক ও দর্শকদের আস্থা অর্জন করেছে। আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনসাধারণের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলায়াত করা হয়। এরপর নাতে রাসুল পরিবেশন করেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ও সহকারী অধ্যাপক আবদুল জলিল।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ার ধুনটে ডিজিটাল মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম মানাস মিডিয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন

১৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top