
স্টাফ রিপোর্টার: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ, যা স্বাগতিকদের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রেখেছে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় দ্বিতীয় ম্যাচ
এর আগে প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। এবার তৃতীয় ম্যাচের স্কোয়াড প্রকাশ করা হলো, ম্যাচের ২৪ ঘণ্টারও কম সময় আগে।
বিসিবি জানিয়েছে, তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড অপরিবর্তিত থাকছে। অর্থাৎ, প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির স্কোয়াডও বহাল থাকবে তৃতীয় ম্যাচের জন্য। যদিও প্রথম ম্যাচে টাইগাররা যে একাদশ নিয়ে খেলেছে, এই ম্যাচেও একই একাদশ দেখা যেতে পারে।
লিটন দাসের নেতৃত্বাধীন স্কোয়াডে রয়েছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুর গাফফার সাকলাইন।
একনজরে বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক) পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুর গাফফার সাকলাইন।
এ/জে