
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
গতকাল শুক্রবার সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিক ভাবে এ খেলার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার শাহানাজ বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে সদর সার্কেলসহ জেলার পাঁচটি থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার ওসিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কাবাডি প্রতিযোগিতায় জেলার পাঁচটি থানার অনূর্ধ্ব-১৯ বালক দল এবং বালিকা দল অংশ নিয়েছেন। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং পুলিশের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও দলীয় চেতনা আরও জোরদার করতেই এই আয়োজন। উদ্বোধনের পর মাঠে শুরু হয় খেলোয়াড়দের প্রাণবন্ত লড়াই। ঐতিহ্যবাহী এই কাবাডি খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রতিটি পয়েন্টের জন্য খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতায় জমে ওঠে পুরো আয়োজন। জে/এ
