শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ৪ঠা আশ্বিন, ১৪৩৩

বগুড়ার আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান

[print_bangla]
  • বগুড়ার আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

(১৯ সেপ্টেম্বর শনিবার ) আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন চত্ত্বর ও মুরইল বাজার এলাকায় এই পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আদমদীঘি উপজেলা কোকো পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রানা আহম্মেদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, রনি মৃধা সহ অনেকেই।

পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনামূলক ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ার আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান

১৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top