রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ৫ই আশ্বিন, ১৪৩৩

শুভ উদ্বোধন হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

শনিবার (১৯ সেপ্টেম্বর ) বিকাল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (পুরাতন) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম কুমার বিশ্বাস, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ ইব্রাহিম হোসেন, প্রাক্তন উপাধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি কলেজ এবং আহ্বায়ক, কমিউনিটি পুলিশিং ফোরাম, জেলা সমন্বয় কমিটি,জনাব মোঃ হাসিব হোসেন, নির্বাহী পরিচালক, প্রয়াস (মানবিক উন্নয়ন সোসাইটি) এবং সদস্য সচিব, কমিউনিটি পুলিশিং ফোরাম জেলা সমন্বয় কমিটি, জনাব ড. বিপ্লব কুমার মজুমদার, অধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ ও সদস্য, কমিউনিটি পুলিশিং ফোরাম, জেলা সমন্বয় কমিটি।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স), অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল), অফিসার ইনচার্টবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” – এই চেতনায় পুলিশ ও জনগণের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে জেলা পুলিশের এই ব্যতিক্রমী আয়োজন।

উদ্বোধনী দিনেই খেলোয়াড়দের প্রাণবন্ত লড়াই আর দর্শকদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রমাণ করেছে – আমাদের প্রাণের খেলা কাবাডি এখনো মানুষের হৃদয়ে আগের মতোই বেঁচে আছে।

আগামীকাল ২০ সেপ্টেম্বর, রবিবার বিকাল ৩:৩০ মিনিটে একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টানটান উত্তেজনার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বসাধারণকে মাঠে এসে ফাইনাল খেলা দেখার আমন্ত্রণ রইলো

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শুভ উদ্বোধন হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি

১৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top