
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১০ পিস ইয়াবাসহ মো. নাঈম হাওলাদার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাঈম হাওলাদার ভাণ্ডারিয়া উপজেলার জামিরতলা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মো. মোস্তফা হাওলাদার।
পুলিশ জানায়, অভিযানের সময় নাঈম হাওলাদারের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাণ্ডারিয়া থানায় মামলা করা হয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...