
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল আউয়াল ওরফে লাদেন (৪৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া থানাধীন টিঅ্যান্ডটি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আউয়াল ওরফে লাদেন পূর্ব ভাণ্ডারিয়া ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত ইউনুস হাওলাদার।
পুলিশ জানায়, আব্দুল আউয়াল একটি মাদক মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...