রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ৫ই আশ্বিন, ১৪৩৩

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬ তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

[print_bangla]

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি-

প্রখ্যাত সুফি সাধক, সফল ইসলাম প্রচারক, আওলাদে রাসুল (সা.) এবং রাহনুমায়ে শরীয়ত ও তরীকত আল্লামা সৈয়দ নুর মোহাম্মদ শাহ (রহ:)—যিনি ‘মারিশ্যা বড় হুজুর (কেবলা)র ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে পবিত্র ওরশ মোবারক অত্যন্ত ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যাস্থ বটতলী মোহাম্মদীয়া হাফেজীয়া মাদ্রাসা ময়দানে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে এই ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
দিনটি উপলক্ষে সকাল থেকেই রাঙ্গামাটি ও আশপাশের অঞ্চল থেকে হাজার হাজার আশেকান, ভক্ত ও সাধারণ মাদ্রাসা ময়দানে সমবেত হন। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ ও কিয়াম, জিকির-আজকার, বড় হুজুর (রহ:)-এর জীবনের ওপর বিশেষ আলোচনা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত। এতে বটতলী দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুন নূর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক আশেকে রাসূল ও ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম ও পৌর সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা। আলোচনা সভায় বক্তারা বলেন, আল্লামা সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:) এই অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসারে এবং তরীকতের আলোকবর্তিকা প্রজ্জ্বলনে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা সম্ভব। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬ তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

১৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top