
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর পরিদর্শন করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) তিনি ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করেন।
এ সময় তিনি বৌদ্ধবিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে অবগত হন। পরে তিনি পাহাড়পুর জাদুঘরও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য এবং পাহাড়পুর জাদুঘরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক সোমপুর মহাবিহার নামে পরিচিত পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বিশ্ব ঐতিহ্যের অংশ। দেশ-বিদেশের পর্যটক ও গবেষকদের কাছে এ স্থাপনার বিশেষ গুরুত্ব রয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...