রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ৫ই আশ্বিন, ১৪৩৩

ধুনটে ছাত্রদলের কমিটি গঠনে কর্মী সম্মেলন

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী, মথুরাপুর ও গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলার মথুরাপুর মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর কবির স্বরণ ও সদস্য সচিব মিশুক বাবু সম্রাট তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাহমুদুর রহমান সানজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, মথুরাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, শেখ মোহাম্মদ সজীব, অন্তর শেখ, মারুফ হাসান, রিজভী সাগর, নুর মোহাম্মদ তোতা, চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রদল নেতা তন্ময় ইসলাম, লিমন শেখ, শহিদুজ্জামান এ্যানি, গোপালনগর ইউনিয়ন ছাত্রদল নেতা গোপাল কুমার, কাওছার আহমেদ, আশিকুর রহমান, রাব্বি হাসান রিয়াদ ও শামীম পাঠান।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে ছাত্রদলের কমিটি গঠনে কর্মী সম্মেলন

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top