রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ৫ই আশ্বিন, ১৪৩৩

টেকনাফে বন্ধুর খপ্পড়ে মানবপাচারের শিকার ৫ জনকে অক্ষত উদ্ধার ও চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে সিপিসি-১

[print_bangla]
টেকনাফে বন্ধুর খপ্পড়ে মানবপাচারের শিকার ৫ জনকে অক্ষত উদ্ধার ও চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে সিপিসি-১

মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার

কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল অভিযান চালিয়ে অপহরণ ও মানবপাচার চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে এবং অপহৃত ৫ জন ভিকটিমাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর বিকালে ভিকটিমদের টেকনাফ থানার সাবরাং জিরো পয়েন্ট সমুদ্র সৈকতসহ বিভিন্ন এলাকা ঘোরানোর কথা বলে সিএনজি অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রাত আনুমানিক ৮ টার সময় আসামি মুন্নার বাড়ীতে রাতযাপনের কথা বলে ভিকটিমদের চোখ গামছা দিয়ে বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে ভিকটিমদের উপর অমানুষিক শারীরিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি করা হয় এবং অবৈধভাবে নৌ-পথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করা হয়।

জীবিত উদ্ধার ৫ জন।

এ ঘটনায় ভিকটিমের পরিবার গত ১৬ সেপ্টেম্বর এসআরবি-১৫, ব্যাটালিয়ন সদরে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
উক্ত আবেদনের প্রেক্ষিতে এসআরবি-১৫ এর আভিযানিক দল তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অদ্য ২০ সেপ্টেম্বর সকাল ৫ টায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থানাধীন সাবরাং জিরো পয়েন্ট মেরিন ড্রাইভ রোড সংলগ্ন খনকার পাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করে এবং অপহৃত ৫ ভিকটিমকে উদ্ধার করে।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের অন্যান্য পলাতক আসামিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ভিকটিমবৃন্দ হলেন, আল আমিন কাউসার (১৮), মোঃ রাশেদ (২০), সাকিবুল হাসান সাকিব (১৮), মোঃ সাইফুল ইসলাম (১৬), মোঃ আব্দুল্লাহ (১৬)।

গ্রেফতার হয় পাচারকারী সদস্যে মোঃ আনাস মুন্না (১৯), টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া (০৭ নং ওয়ার্ড) এলাকার আবদুর রহিম ও হাসিনা আকতার দম্পতির ছেলে।

উদ্ধারকৃত ভিকটিমদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিসহ উদ্ধারকৃত ভিকটিমদের থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত চক্রের অন্যান্য পলাতক এবং অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

টেকনাফে বন্ধুর খপ্পড়ে মানবপাচারের শিকার ৫ জনকে অক্ষত উদ্ধার ও চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে সিপিসি-১

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top