সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ৬ই আশ্বিন, ১৪৩৩

কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী গ্রেফতার

[print_bangla]

কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী গ্রেফতার

মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার

কক্সবাজার সরকারি কলেজের একটি ছাত্রীনিবাসে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা আক্তার (২২) নামের এক কলেজছাত্রীকে আটক করেছে পুলিশ। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা একটি পার্সেলকে কেন্দ্র করে এই অভিযান পরিচালিত হয়।

রবিবার রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল কলেজ প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন মহিলা পুলিশ সদস্যরাও।

আটক শরীফা আক্তার কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কলেজ ক্যাম্পাসের দোলনচাঁপা ছাত্রীনিবাসের ২০০৭ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার আলী আকবরপাড়া এলাকায় এবং তিনি লিয়াকত আলীর মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোলনচাঁপা ছাত্রীনিবাসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা একটি পার্সেল ঘিরে সন্দেহ তৈরি হয়। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষের সহায়তায় ওই কক্ষে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং শরীফাকে হেফাজতে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আটক শিক্ষার্থীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলের মতো সংবেদনশীল স্থানে এ ধরনের মাদকের চালান পৌঁছানোর নেপথ্যে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী গ্রেফতার

২১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top