সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ৬ই আশ্বিন, ১৪৩৩

কাউনিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

“শান্তিতে বিনিয়োগ করুন, সকলের জন্য, সর্বত্র প্রতিদিন”এ শ্লোগান কে সামনে নিয়ে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পিএফজি কাউনিয়া উপজেলা কমিটির উদ্যোগে সোমবার বিকালে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়। দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বালিকা বিদ্যালয় মোড় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে মানববন্ধন শেষে পথ সভা অনুষ্ঠিত হয়।
পথসভা পিএফজি কমিটির এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী লিটন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, পিএফজি কমিটির সদস্য ও জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম সরকার, এনসিপি উপজেলা শাখার সমন্বয়কারী সাইদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি ইদ্রিস আলী বিডিআর, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রত্না, সিপিবি উপজেলা শাখার সভাপতি গোবিন্দ চন্দ্র, ইমাম সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আঃ কুদ্দুছ, বালাপাড়া ইউনিয়ন জামায়েতের সভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা আঃ গফুর, সাংবাদিক জহির রায়হান প্রমুখ। সভায় বক্তারা বলেন বাংলাদেশ তথা কাউনিয়া উপজেলায় শান্তি, স্থিতিশীলতা রক্ষা, মাদক, জুয়া সন্ত্রাস, নাশকতা এবং আল্য বিয়ে বন্ধে এবং সকল ধর্মের উৎসব শান্তির্পর্ণভাবে পালন করতে সকল দল, সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করতে অঙ্গিকার করেন। সেই সাথে যেকোন সমস্যা সকলে মিলে সমাধান করে শান্তির কাউনিয়া প্রতিষ্ঠায় এবং ন্যায় বিচার ভিত্তিক শান্তি প্রতিষ্ঠায় একমত পোষন করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন

২১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top