সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ৬ই আশ্বিন, ১৪৩৩

কক্সবাজারের উখিয়ায় মানবপাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

[print_bangla]

কক্সবাজারের উখিয়ায় মানবপাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার

কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ও জালিয়াপালং এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।

গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে উখিয়া উপজেলার মনখালী এলাকার মো. মাইমুন উদ্দিন (১৪) নামের এক কিশোর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর অপহরণকারীরা চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। চক্রের সদস্যরা ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে ভিকটিমকে হত্যা করার হুমকি দেয় এবং বিষয়টি প্রশাসনকে জানালে ভিকটিমকে সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দেয়।

উক্ত ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্প (এসআরবি-১৫) কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল গত ২০ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ০৩:৩০ টায় উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী ও মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মানবপাচারের উদ্দেশ্যে কিশোর মাইমুন উদ্দিনকে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করে।

গ্রেপ্তারকৃত আসামীর পরিচয়: (১) মো. আশেক (১৯), পিতা-বাদশা মিয়া, (২) মো. ইমরান উদ্দিন (২০), পিতা-মো. আবুল কালাম, সর্ব সাং-ইনানী( ২ নং জালিয়াপালং ইউনিয়ন) থানা- উখিয়া, জেলা-কক্সবাজার।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার ও অপহরণের চক্রের সাথে জড়িত সদস্যদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজারের উখিয়ায় মানবপাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top