
এমএফএইচ রাজু | পিরোজপুর | ২১ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর জেলার পুলিশ সুপার ও অফিসার্স ক্লাব, পিরোজপুর-এর সহ-সভাপতি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং অফিসার্স ক্লাব, পিরোজপুর-এর সভাপতি আবু সাঈদ।
বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পিরোজপুরে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রাখেন।
বিদায় সংবর্ধনায় বক্তারা তাঁর দায়িত্ব পালনকালীন বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সমৃদ্ধি ও নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং অফিসার্স ক্লাব, পিরোজপুরের সদস্যরা উপস্থিত ছিলেন।
পিরোজপুরে দায়িত্ব পালনকালে তাঁর অবদান ও আন্তরিক কর্মপ্রচেষ্টার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা তাঁর নতুন কর্মস্থলে আরও সফলতা কামনা করেন।