মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ৭ই আশ্বিন, ১৪৩৩

কক্সবাজারে ১৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

[print_bangla]

কক্সবাজারে ১৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলার লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসারবি-১৫ এর আভিযানিক দল জানতে পারে যে, নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেল যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মাদক কারবারিরা কক্সবাজার সদরের দিকে আসছে।
এই তথ্যের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টায় এসআরবি-১৫ এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন লিংকরোড রেলক্রসিং এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। মোটরসাইকেলটি চেকপোস্টে পৌঁছালে গতি রোধ করে তল্লাশি চালানো হয়। পরে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১৪ (চৌদ্দ) হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুই আরোহীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ইয়াবা ছাড়াও নগদ ৬ হাজার ২০০ টাকা, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়।

ইয়াবা চালানে ব্যবহৃত মোটরসাইকেল।

গ্রেপ্তারকৃতরা হলেন রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার মোঃ ইসা (২০) এবং কক্সবাজার সদরের ঝিলংজা লারপাড়া এলাকার মোঃ নুরুল আবছার (২৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তের এলাকা থেকে ইয়াবা এনে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে আলামতসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজারে ১৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top