মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ৭ই আশ্বিন, ১৪৩৩

ধুনটে পৌর ছাত্রদলের কর্মী সম্মেলন

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট পৌর ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে ৯টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

পৌর ছাত্রদলের আহ্বায়ক একে মিনুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। সদস্য সচিব শেখ জাকারিয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর হাসান পলাশ।

উক্ত সম্মেলনে আরও বক্তব্য দেন, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মামুদুর রহমান সানজাদ, সহ সভাপতি অভি আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে পৌর ছাত্রদলের কর্মী সম্মেলন

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top