মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ৭ই আশ্বিন, ১৪৩৩

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দিনে ১৫ জন কুকুরে কামড়ানো রোগী ভর্তি

[print_bangla]

 

এনামুল হক, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ১৫ জন কুকুরের কামড়ে আহত রোগী ভর্তি হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে এই পাগলা কুকুরে আক্রমন অব্যাহত রয়েছে বলে আহতদের স্বজনরা জানিয়েছে। তারা জানিয়েছে উপজেলার বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের উপদ্রব বেড়েছে। ছোট বড় যে কাউকে সুযোগ পেলেই আক্রমণ করে বসছে একাধিক পাগলা কুকুর। এ পর্যন্ত শিশুসহ যুবক, বৃদ্ধসহ গবাদিপশু পর্যন্ত কুকুরের কামড়ে আহত হবার একাধিক ঘটনা ঘটেছে।
খোজ নিয়ে জানা গেছে, উপজেলার গান্ধাইল, সোনামুখী, চালিতাডাঙ্গা এবং পার্শ্ববর্তী রতনকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কুকুরের আক্রমণের শিকার লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশি আসে। এছাড়া সম্প্রতি কাজিপুরের চরাঞ্চলে অবস্থিত ৬ ইউনিয়নের লোকজনও কুকুরের আক্রমণের স্বীকার হচ্ছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিন কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে জানা গেছে, এক দিনে মোট ১৫ জন মানুষ কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসেন। এরমধ্যে চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিচ্ছিন্নভাবে ৪ জন শিশু ও ১ জন বৃদ্ধসহ ৭ জনকে কুকুরে কামড়ায়। এর মধ্যে নাটুয়ারপাড়ার ৭০ বছর বয়সী রফিকুলের অবস্থা আশঙ্কাজনক। তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়েছে। অবস্থা বেগতিক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে আজকে বিলসুন্দর গ্রামের ৮ বছর বয়সী ওমর ফারুক এবং ১৩ বছরের মারুফ স্কুলে যাওয়ার পথে কুকুরের আক্রমণের শিকার হয়। নাটুয়াররপাড়া গ্রামের সুরাইয়া (৮) বাড়ির সামনে বিস্কিট খাওয়ার সময় আক্রান্ত হয়।
আহতদেরকে জলাতঙ্ক ভ্যাকসিন দেয়া হয়েছে জানিয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ রাসেল বলেন, “ গত দুই সপ্তাহ যাবৎ প্রতিদিনই প্রায় আট থেকে দশজন করে কুকুরে কামড়ানো লোকজন হাসপাতালে আসছে। তারা এখানে এসে জলাতঙ্ক ভ্যাকসিন গ্রহণ করেন। এদের বেশির ভাগই কুকুরের আক্রমণের শিকার।
পাগলা কুকুর যদি থাকে পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট দপ্তর গুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে বলে তিনি জানান।

এ/হ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দিনে ১৫ জন কুকুরে কামড়ানো রোগী ভর্তি

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top