মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ৭ই আশ্বিন, ১৪৩৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে আরএমপি পুলিশ কমিশনার

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) পৌনে ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানার সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং দাপ্তরিক নথিপত্র, বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন।

এ সময় তিনি জুয়া, কিশোর গ্যাং, মাদকসহ অন্যান্য অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে নিয়মিত টহল কার্যক্রম বাড়ানো, অপরাধপ্রবণ স্থানগুলোতে বিশেষ নজরদারি রাখা এবং সাধারণ জনগণের জন্য দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পুলিশ কমিশনার দায়িত্ব পালনে অধীনস্থ কর্মকর্তা ও সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জবাবদিহিতা বজায় রাখার নির্দেশনা দেন। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের তৎপর থাকার আহ্বান জানান।

পরিদর্শন শেষে তিনি থানার সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কর্মকর্তা ও সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

উক্ত পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); সহকারী পুলিশ কমিশনার (মতিহার জোন) মাহির আসেফ. অফিসার ইনচার্জ (মতিহার) মো. আরজুনসহ আরএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে আরএমপি পুলিশ কমিশনার

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top