মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ৭ই আশ্বিন, ১৪৩৩

সাতক্ষীরার শ্যামনগরে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত

[print_bangla]

জি.এম.আমিনুর রহমান,
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদ হল রুমে দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি, স্থানীয় নেতৃত্বে জাতীয় কাঠামো ও কর্ম পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় রমজাননগর ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় এবং ইসলামি রিলিফ ইটালির অর্থায়নে অনুষ্ঠানে রমজাননগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থা কমিটির সদস্য সচিব মো. আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউ,পি সদস্য মো. আব্দুল হামিদ লাল্টু, মো. সোহরাব হোসেন, ইউ,পি সদস্যা দিপালী রানী, মোছা. কুলসুম বেগম, সাংবাদিক মো. আকতার হোসেন, সীমান্ত প্রেস কাবের সভাপতি মো. নূরুন্নবী ইসলাম ইমন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামি রিলিফ বাংলাদেশের প্রতিনিধি আরিফ, দিপন, বিভিন্ন পেশাজীবিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অধিবেশনে স্থানীয় নেতৃত্ব ইউনিয়নের জীবিকায়নের মৌসুমী পুঞ্জি হালনাগাদ করার কাজও সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি মোঃ আমিনুর রহমান বলেন, এই অধিবেশন আমাদরেকে দূর্যোগ মোকাবেলায় জাতীয় কাঠামো সর্ম্পকে পরষ্কিার ধারণা দিয়েছি। স্থানীয় পর্যায়ে নেতৃত্ব আরও শক্তিশালী হবে। ইউ,পি সদস্য আব্দুল হামিদ লাল্টু বলনে,  মৌসুমী জীবিকায়নের তথ্য হালনাগাদ হওয়ায় আমরা বাস্তব  পরিস্থিতি অনুযায়ী পরকিল্পনা নিতে পারবো। এটি আমাদরে জীবিকা ও নিরাপত্তা দুটোই নিশ্চিত করনবে। অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন এই অধবিশেন স্থানীয় নেতৃত্বকে দূর্যোগ ব্যবস্থাপনায় আরও কার্যকর করছে এবং জাতীয় কাঠামোর সাথে সংযুক্ত করবে। পাশাপাশি মৌসুমী জীবিকায়নের হালনাগাদ তথ্য ভবিষ্যৎ পরকিল্পনায় সহায়ক হবে। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, তাজিন ইসলাম, সহকারী প্রকল্প কর্মকর্তা, ইসলামিক রিলিফ বাংলাদেশ। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাতক্ষীরার শ্যামনগরে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top