মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ৭ই আশ্বিন, ১৪৩৩

রাজশাহী রেঞ্জ পুনাক উপদেষ্টা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন এবং জয়পুরহাট পুনাক কার্যালয় পরিদর্শন

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

সোমবার (২১ সেপ্টেম্বর ) “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), জয়পুরহাটের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা এবং রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এর সহধর্মিণী মিসেস শামীম আরা হক।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার শাহনাজ বেগম।

কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি মিসেস শামীম আরা হক এবং ডিআইজি পুলিশ লাইন্স কম্পাউন্ডে পৃথকভাবে দুটি গাছের চারা রোপণ করেন।

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি রোপিত চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরবর্তীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় পুলিশ লাইন্সের পুকুরে প্রধান অতিথি মিসেস শামীম আরা হক ও ডিআইজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

কর্মসূচি শেষে পুনাক, রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক পুনাক, জয়পুরহাট কার্যালয় পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে পুনাক, জয়পুরহাটের সম্মানিত সদস্যবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কেক কেটে স্বাগত জানান। পরিদর্শনকালে তিনি পুনাকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং পরিদর্শন বইতে মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার, জয়পুরহাট পুনাক, জয়পুরহাটের সম্মানিত সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী রেঞ্জ পুনাক উপদেষ্টা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন এবং জয়পুরহাট পুনাক কার্যালয় পরিদর্শন

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top