মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ৭ই আশ্বিন, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় তিন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভায় নগর অবকাঠামো উন্নয়ন (UIIP) ও লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি (LGCRRP) প্রকল্পের আওতায় তিনটি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর এমপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এসব নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

UIIP প্রকল্পের আওতায় পেশকার অফিস থেকে বেলায়েত হাওলাদারের বাড়ি পর্যন্ত ৩১২ মিটার এবং পেশকার বাড়ি মসজিদ থেকে ইউনুসের বাড়ি পর্যন্ত ৯০ মিটার আরসিসি সড়ক নির্মাণ করা হবে।

এ ছাড়া LGCRRP প্রকল্পের আওতায় বড় কানুয়া আলীর দোকানের পাশের সিসি সড়ক থেকে ব্যাপারী বাড়ি পর্যন্ত ৩৫০ মিটার আরসিসি সড়ক নির্মাণ করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে ভাণ্ডারিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সড়কগুলো নির্মাণ হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগব্যবস্থা ও নাগরিক চলাচলে সুবিধা বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় তিন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top