
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নে পানির পাম্পের বিদ্যুতের সংস্পর্শে এসে মো. ইব্রাহিম ফরাজী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ৬ নম্বর গৌরীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জমাদ্দার হাটসংলগ্ন দক্ষিণ চড়াইল ফরাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইব্রাহিম ফরাজী ওই এলাকার মো. শাহ আলম ফরাজীর ছেলে। তিনি দুই সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাছ ধরার সময় পানির পাম্পের (জাক্স মোটর) বিদ্যুতের সংস্পর্শে এসে ইব্রাহিম ফরাজী বিদ্যুৎস্পৃষ্ট হন। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনে তাকে পড়ে থাকতে দেখেন তারা।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।