বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ৮ই আশ্বিন, ১৪৩৩

ধুনটে প্রতারক স্বামীর খপ্পড়ে পড়ে সর্বশান্ত প্রবাসী স্ত্রী

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে স্ত্রীকে সৌদি আরবে পাঠানোর পর স্বামী আকুল রাজ (৩০) নামের মুদি দোকানির  বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। পরে প্রবাস থেকে স্ত্রী দেশে ফিরে স্বামীর বাড়িতে গেলে তাকে স্ত্রী হিসেবে অস্বীকারসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ধুনট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ভূতবাড়ী গ্রামের আকুল রাজের সঙ্গে রাজবাড়ি জেলার ফরিদপুর গ্রামের আব্দুল ওহাবের মেয়ে মরিয়ম বেগমের বিয়ে হয়। বিয়ের প্রায় দুই বছর পর কাজের তাগিদে মরিয়ম বেগমকে সৌদি আরবে পাঠান স্বামী ও শশুরবাড়ির লোকজন। মরিয়ম বেগম সৌদি আরবে যাওয়ার আগে স্বামী আকুল রাজের ব্যবসার জন্য ৩ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার বাড়িতে কাছে রেখে যান।

এরপর প্রবাসে গিয়ে প্রায় দেড় বছরে মরিয়ম বেগম তার কষ্টে উপার্জিত আরও ৮ লাখ টাকা স্বামীর কাছে পাঠান। কিন্তু ৩ মাস ধরে স্বামী তার সঙ্গে ঠিকমতো যোগাযোগ করছিলেন না। পরে ২০ সেপ্টেম্বর সকালে মরিয়ম দেশে ফিরে ধুনটের ভূতবাড়ী গ্রামে স্বামীর বাড়িতে গেলে স্বামী তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন।

এ বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামীর পরিবারের সদস্যসহ কয়েকজন তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় মরিয়ম বেগম বাদি হয়ে সোমবার আকুল রাজ সহ একই পরিবারের ৭জনের বিরুদ্ধে অভিযোগ করেন।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে (এএসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে প্রতারক স্বামীর খপ্পড়ে পড়ে সর্বশান্ত প্রবাসী স্ত্রী

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top