বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ৮ই আশ্বিন, ১৪৩৩

দুদকের অভিযান, ঘুষের ২ লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রার আটক

[print_bangla]

বিশেষ প্রতিনিধি 

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে ঘুষের ২ লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অফিসের হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকেও আটক করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম এ অভিযান পরিচালনা করে। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও সংশ্লিষ্টরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া আটকে রাখেন বলে অভিযোগ করা হয়।

পরে দলিল দুটি নিবন্ধন করে দেওয়ার বিনিময়ে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। এ ঘটনায় তিনি প্রথমে দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন। পরে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন।

অভিযোগের পর কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার ট্র্যাপ অভিযান চালায় দুদক। এ সময় ২ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।

দুদক জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দুদকের অভিযান, ঘুষের ২ লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রার আটক

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top