
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
বগুড়া জেলার আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা,
(২৩ সেপ্টেম্বর বুধবার ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-তে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।
এ সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুহিত তালুকদার; বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন. পুলিশ সুপার,বগুড়া মির্জা সায়েম মাহমুদ পিপিএম এবং জেলা পরিষদের বগুড়ার প্রশাসক এ.কে. এম আহসানুল তৈয়ব জাকির।
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, জেলার চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কাজগুলোর গতিশীলতা বৃদ্ধি, বিভিন্ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন এবং সেগুলোর গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উক্ত সভাটি আয়োজন করে জেলা প্রশাসন, বগুড়া।