বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ৮ই আশ্বিন, ১৪৩৩

পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ১

[print_bangla]

এমএফএইচ রাজু | পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মো. সোহেল ফকির নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।

আটক সোহেল ফকির পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি এলাকার কালীবাড়ি রোডের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত হামেজ উদ্দিন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে ইয়াবাসহ আটক করে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ১

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top