বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ৯ই আশ্বিন, ১৪৩৩

পিরোজপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন উদ্বোধন

[print_bangla]

এমএফএইচ রাজু | পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে শিক্ষার অবকাঠামো উন্নয়নে পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পাঁচতলা একাডেমিক কাম ওয়ার্কশপ ভবন এবং পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছয়তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত ভবন দুটির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের তত্ত্বাবধানে নির্মিত ভবন দুটির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পিরোজপুর ভবন দুটি বাস্তবায়ন করেছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এসব ভবনের ফলে শিক্ষার্থীদের পাঠদান, ব্যবহারিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনায় আরও উন্নত পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

উদ্বোধন শেষে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে অতিথিরা বৃক্ষরোপণ করেন। সবুজ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নতুন অবকাঠামোর পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক পরিবেশ তৈরির উদ্যোগ অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন উদ্বোধন

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top