বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ৯ই আশ্বিন, ১৪৩৩

জয়পুরহাটের পাঁচবিবির নতুন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করতে যাচ্ছেন ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. নাহিদ হাসান।

(২৩ সেপ্টেম্বর বুধবার ) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছা. খাদিজা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে নওগাঁ জেলার পোরশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌসকে পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

মো. নাহিদ হাসান ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে পঞ্চগড় জেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তাঁকে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. নাহিদ হাসান পাঁচবিবি উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।জানা গেছে, তাঁর নিজ জেলা যশোর।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জয়পুরহাটের পাঁচবিবির নতুন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top