শুক্রবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ১০ই আশ্বিন, ১৪৩৩

কাজিপুরে ডেঙ্গু সচেতনতায় শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে লিফলেট বিতরণ ও আলোচনা সভা

[print_bangla]

এনামুল হক : স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুরে শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সরকার ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক র্যালি ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর পর্যন্ত এসব কার্যক্রম পরিচালিত হয়।

​কর্মসূচির শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয় এবং শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিপন আহসান ঋতু। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রম শুধু এক দিন বা এক সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নিজেদের সুরক্ষিত রাখতে প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠান ও এর চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সাথে নিজ নিজ বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখার বিষয়েও সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ (বি. এ. এম. এড)-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং গণসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে ডেঙ্গু সচেতনতায় শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে লিফলেট বিতরণ ও আলোচনা সভা

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top