বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ৯ই আশ্বিন, ১৪৩৩

পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

[print_bangla]

এমএফএইচ রাজু | পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আহম্মদ সোহেল মনজুর এমপি।

সভায় পিরোজপুর জেলা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা, হাসপাতালের অবকাঠামো এবং চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রোগীদের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন।

চিকিৎসাসেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে সভায় আলোচনা হয়।

সভা শেষে কমিটির সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের সেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top