শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ১১ই আশ্বিন, ১৪৩৩

মিরপুরে ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

[print_bangla]

ডেস্ক রিপোর্ট 

গতকাল ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে  ঢাকার মিরপুরে “৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতি”র ঢাকায় অবস্থানরত নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিভাগের সদস্য সচিব  জনাব শাহিন কামাল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের আহবায়ক খোন্দকার আবিদ আহম্মেদ, নীতিনির্ধারণী পরিষদের সদস্য মর্জিনা খাতুন, কামাল আনোয়ার, জাহিদুর রহমান, কেএম মোতালেব হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় পেনশনারদের অবশিষ্ট ৫০% আনুতোষিক ফেরৎসহ ১০ দফা দাবি বাস্তবায়ন, ঢাকা বিভাগের ও আওতাধীন জেলাগুলোর কমিটি গঠন, ঢাকায় সমিতির অফিস স্থাপন এবং সমিতির রেজিষ্ট্রেশন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বক্তারা বলেন,  পেনশনারদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যই আমাদের প্রধান শক্তি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ন্যায্য দাবী আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহবান জানান হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মিরপুরে ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top