শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ১১ই আশ্বিন, ১৪৩৩

পিরোজপুরে এসআরবি-৮-এর অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

[print_bangla]

এমএফএইচ রাজু | নেছারাবাদ | ২৫ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরের নেছারাবাদে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. এলাহী আজাদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতের টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় অভিযান চালায় এসআরবি-৮, সদর কোম্পানি, বরিশালের একটি টহল দল।

এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার এলাহী আজাদ নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বয়া এলাকার বাসিন্দা। তার বাবা মৃত আব্দুল মান্নান এবং মা মৃত সাহেরা বেগম।

অভিযানে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৮, বরিশাল জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে এসআরবি-৮-এর অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top