শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ১১ই আশ্বিন, ১৪৩৩

ধুনটে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

দেশব্যাপী আ’লীগের বিভিন্ন ষড়য়ন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বগুড়ার ধুনটে বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর ফলপট্টি এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপি’র সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল।

পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন  উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, বিএনপির নেতা মইনুল হাসান মুকুল, আব্দুল কাইয়ুম টগর, আতাউর রহমান পলাশ, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, মাহমুদুল হাসান, হাসান শহীদ বাদশাহ, দুলাল, আলেক উদ্দিন, শফিকুল ইসলাম শফি, কামরুজ্জামান কাজল, সাদ্দাম হোসেন বাবু, খোরশেদ মন্ডল, রুবেল সরকার, আব্দুল হান্নান, জাহাঙ্গীর আলম নাদু, শাহ আলম, আব্দুর মোত্তালিব, যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, মাহমুদুল হাসান সুমন, সোহেল রানা, শ্রমিকদল নেতা আসাদুল ইসলাম ও খোরশেদ আলম।

এরআগে বিএনপি’র দলীয় কার্যালয়ে আ’লীগের বিভিন্ন ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

২৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top