শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ১১ই আশ্বিন, ১৪৩৩

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, দুজনই পাইকপাড়ার বাসিন্দা।

[print_bangla]

 

‎মোঃ জসিম মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

‎হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চানপুর চা-বাগানের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহতরা হলেন—চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মোহাদ্দিছ খান (২০) এবং একই ইউনিয়নের সতং গ্রামের শেখ কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া (২০)। দুজনই পাইকপাড়া ইউনিয়নের বাসিন্দা।
‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে চানপুর চা-বাগানের সামনে পুরাতন মহাসড়কে দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
‎খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
‎চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎এদিকে, দুই তরুণের মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে পুরো পাইকপাড়া ইউনিয়নে নেমে এসেছে শোকের ছায়া।
‎দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, দুজনই পাইকপাড়ার বাসিন্দা।

২৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top