
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
বাগেরহাট জেলার চিতলমারী থানাধীন নতুন কালশিরা গ্রামস্থ সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে গত ২৩ সেপ্টেম্বর মো. ফায়জুল শেখ (৩৫), পিতা-সোহরব শেখ, সাং-বারাশিয়া, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাটে অনধিকার প্রবেশ করে চার্চের বারান্দার দেয়ালের সঙ্গে থাকা কাঁচের বক্সের গ্লাস ভাঙচুর করে ক্ষতিসাধনসহ বক্সের মধ্যে থাকা মা মারিয়ার মূর্তি পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। প্রত্যক্ষদর্শী সাক্ষীরা ঘটনা দেখে ডাক-চিৎকার দিলে আসামী পালিয়ে যায়।
সংবাদ পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চিতলমারী থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা পূর্বক অভিযুক্ত মো. ফায়জুল শেখ (৩৫), পিতা-সোহরব শেখ, সাং-বারাশিয়া, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাটকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির দেখানো মতে ২৪ সেপ্টেম্বর চার্চের পশ্চিম পাশের পুকুরে অভিযান পরিচালনা করে পানির মধ্য থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চিতলমারী থানায় মামলা নং-১২ তারিখ-২৪/০৯/২০২৬ খ্রি. ধারা-৪৪৭/৪৪৮/২৯৫/৪২৭ পেনাল কোড রুজু করা হয়।