শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ১১ই আশ্বিন, ১৪৩৩

রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

[print_bangla]

এমএফএইচ রাজু | রাজাপুর | ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ১২৩ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামের রাজু গাইনের একটি পরিত্যক্ত বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাজাপুরের লেবুবুনিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (২৬), একই এলাকার হাবিবুর রহমান আকনের ছেলে মো. হাসিবুর রহমান, নৈকাঠি গ্রামের মো. সুলতান হাওলাদারের ছেলে মো. এমাদুল হাওলাদার (৪০), নারিকেলবাড়িয়া গ্রামের মোদাচ্ছের খাঁর ছেলে মোহাম্মদ রাকিব (২৫) এবং বারবাকপুর গ্রামের মো. নুরু হাওলাদারের ছেলে মোহাম্মদ ইয়াসিন।

পরে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজনকে পৃথকভাবে ওই সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

২৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top