শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ১১ই আশ্বিন, ১৪৩৩

বাঘা পৌরসভায় ১০০০ বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে সবুজায়নের বিশেষ কর্মসূচি শুরু

[print_bangla]

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী-

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ব্রত নিয়ে রাজশাহী জেলার বাঘা পৌরসভায় শুরু হয়েছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬। সরকারের নেওয়া দেশব্যাপী সবুজায়ন উদ্যোগের অংশ হিসেবে বাঘা পৌরসভায় মোট ১,০০০টি গাছের চারা রোপণের এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। বাঘা পৌরসভার পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তকী ফয়সাল তালুকদার-এর সার্বিক তত্ত্বাবধান এবং পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম-এর পরিচালনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এ কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্য, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও কার্বন নিঃসরণ কমানো। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং স্থানীয় জীববৈচিত্র্যের আবাসস্থল রক্ষা করা।ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নির্মল ও সবুজ বাঘা পৌরসভা উপহার দেওয়া। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি গাছ কেবল প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, বরং এটি মানবজাতি ও প্রাণীকুলের টিকে থাকার অপরিহার্য উপাদান। তাই কেবল চারা রোপণেই সীমাবদ্ধ না থেকে, প্রতিটি রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে বাঘা পৌরসভাকে একটি সবুজ ও আদর্শ পৌরসভায় রূপান্তর করতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাঘা পৌরসভায় ১০০০ বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে সবুজায়নের বিশেষ কর্মসূচি শুরু

২৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top