সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ১৩ই আশ্বিন, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় ৩ পিস ইয়াবাসহ আটক একজনকে ৩ মাসের কারাদণ্ড

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩ পিস ইয়াবাসহ মো. রেজভী হাওলাদার (১৯) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদারের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়।

রেজভী হাওলাদার ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী, লিয়াকত মার্কেট এলাকার এনাম হাওলাদারের ছেলে। এ সময় তার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় ৩ পিস ইয়াবাসহ আটক একজনকে ৩ মাসের কারাদণ্ড

২৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top